ও সুন্দরবন! তুমি যদি হতে এক গ্যালাপাগস দ্বীপপুঞ্জ! -আইনুল বারী
ও সুন্দরবন ! তুমি যদি হতে এক গ্যালাপাগস দ্বীপপুঞ্জ ! -আইনুল বারী -------------------------- গ্যালাপাগস দ্বীপপুঞ্জ। এক অপার রহস্যে ঘেরা দ্বীপ। ডারউইনের সময় থেকেই জীব বিজ্ঞানীদের অপার আগ্রহের স্থান। প্রাণীজগতের বিবর্তন পরীক্ষণ - পর্যবেক্ষণের এক জীবন্ত ল্যাব যেনো। পৃথিবীর সম্ভবত একমাত্র ১০০ % অভয়ারণ্য এটি। এই দ্বীপের বাসিন্দারা তাদের এখানে বেড়াতে আসা মানুষদেরকে দেখে বিন্দুমাত্র ভয় পায় না , বরং তাদেরকে প্রকৃতিরই অংশ বলে মনে করে। গ্যালাপাগস দ্বীদের ইকো - সিস্টেম , বায়োস্ফেয়ার মানুষের হস্তক্ষেপ থেকে এতোটাই নিরাপদ ও সুখী যে ওখানকার বসবাসরত বিভিন্ন প্রজাতির বাসিন্দারা তাদের দ্বীপরাজ্যে ঘুরতে যাওয়া পর্যটকদের যেভাবে আতিথিয়তা প্রদর্শন করে তা মর্মস্পর্শ করে । যদি সব কিছুতেই আমাদের স্বার্থবাদী চিন্তা ত্যাগ করে সুন্দরবন নিয়ে ভাবনা - চিন্তা এমন হতো , সুন্দরবন শুধু এ কারণেই মূল্যবান নয় যে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে , শুধু এ কারণেই নয় যে এটি পৃথিবীর সর্ববৃ...